Tuesday, May 19, 2026

ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ৮৯ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,৫৯৫.৬৮ (⬇️ -০.১৫%)

🔹নিফটি ১৭,২২২.৭৫ (⬇️ -০.১৩%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রমশ নিচের দিকে নামছে দেশের শেয়ারবাজার। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেই ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবার সামান্য হলেও নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৮৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ২২ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৮৯.১৪ পয়েন্ট বা -০.১৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৫৯৫.৬৮। এনএসই নিফটি (NSE Nifty) -২২.৯০ পয়েন্ট বা -০.১৩ শতাংশ নেমে হয়েছে ১৭,২২২.৭৫।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...