Thursday, May 14, 2026

করোনেশন ব্রিজে বিস্ফোরণ : ক্লোজ ওসি, গ্রেফতার শুটিং ইউনিটের সদস্য

Date:

Share post:

তিস্তা নদীর উপরে শিলিগুড়ির ঐতিহ্যশালী করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনায় সেবক ফাঁড়ির ওসি ডালিম অধিকারীকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি  প্রোডাকশন টিমের এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।  কার্শিয়াংয়ের এসডিপিও মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই  ওই প্রোডাকশন টিমের একজনকে আটক করা হয়েছে। কিন্তু, তাকে জেরা করে কোনও  সদুত্তর না পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। । এদিকে সেবক ফাঁড়ির ওসি ডালিম অধিকারীর  জায়গায় এসেছেন নতুন ওসি তপন দাস।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ওই সেতুতে  বিস্ফোরণ ঘটিয়ে চিত্রগ্রহণ করা হয়েছিল।  বিস্ফোরণের শব্দে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।  খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, কলকাতার একটি শুটিং টিম ওই কাণ্ড ঘটিয়েছে। তাও বিনা অনুমতিতে।  তারপরেই ওই প্রোডাকশন টিমের একজনকে  আটক করে পুলিশ।  শ্যুটিং টিমের পক্ষে শেফালি বন্দ্যোপাধ্যায় পুলিশকে জানিয়েছেন, তাঁরা অনুমতি নেওয়ার জন্য সেবক থানায় আবেদন করতে গিয়েছিলেন। তবে তাড়াহুড়ো থাকায় অনুমতির আগেই তাঁরা নকল বিস্ফোরণ ঘটিয়ে চিত্রগ্রহণ করে ফেলেছেন বলে  দাবি করেছেন পুলিশের কাছে। পুলিশ ইতিমধ্যেই  ওই শুটিং টিমের নামে মামলা রুজু করেছে।

ব্রিটিশ আমলে সেবক করোনেশন সেতু তৈরি হয়েছিল। সেতুটি এখন অনেকটাই দুর্বল। তাই ১০ টনের বেশি ওজনের ট্রাক সেতু দিয়ে চলাচল নিষিদ্ধ। সেখানে এমন বিস্ফোরণ ঘটিয়ে সিনেমার ছবি তোলার ঘটনায়  বিস্মিত সকলেই।  এলাকার বাসিন্দারা। রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি ডি পি সিং জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী বলেছেন, এরকম ঘটনা মোটেই আকাঙ্খিত নয়।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...