Thursday, May 14, 2026

Uttarpradesh:ঐতিহাসিক সিদ্ধান্ত মাদ্রাসা বোর্ডের, বাধ্যতামুলক হল জাতীয় সঙ্গীত গাওয়া

Date:

Share post:

এবার বড় সিদ্ধান্ত। বাধ্যতামূলক হয়ে গেল জাতীয় সঙ্গীত(National Anthem),শুধু ধর্মীয় প্রার্থনা নয়, উত্তরপ্রদেশের (Uttarpradesh)সব মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক হয়ে গেল জাতীয় সংগীত(national Anthem) গাওয়া। পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধের ভাবনা জাগাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের মাদ্রাসা বোর্ড (UP Board of Madrassa Education)।

বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে স্কুলে পঠন পাঠন শুরুর আগে সকালের প্রার্থনা সঙ্গীতে জাতীয় সংগীত গাইতে হবে অবশ্যই।কিন্তু হঠাত এমন সিদ্ধান্ত কেন? উল্লেখ্য প্রায় বছর পাঁচেক আগে উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত (National Anthem)গাওয়া বাধ্যতামূলক করা হয় সে রাজ্যের সরকারের পক্ষ থেকে। এরপর এই সিদ্ধান্তের নয়া সংস্করণ আগামী শিক্ষাবর্ষ থেকেই মাদ্রাসায় জাতীয় সংগীত বাধ্যতামূলক। মাদ্রাসা (Madrasa) বোর্ডের বক্তব্য, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভারতের ইতিহাস জানুক মাদ্রাসার পড়ুয়ারা। ঠিক সেই কারনেই এমন সিদ্ধান্ত।

তবে শুধু জাতীয় সংগীত বাধ্যতামূলক করাই নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড। এবার থেকে মাদ্রাসার পড়ুয়াদের উপস্থিতি বুঝতে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। প্রতিদিন ক্লাস শুরুর আগে উপস্থিতির প্রমাণ হিসাবে বায়োমেট্রি রেজিস্টার করাতে হবে পড়ুয়াদের। সেই বায়োমেট্রির তথ্য আবার লিংক করা হবে আধার কার্ডের সঙ্গে। উল্লেখ্য মাদ্রাসা বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি (BJP)।

 

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...