Saturday, March 14, 2026

Entertainment:’গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দেখার জন্য সিনেমা হল বুক করলেন এক পাকিস্তানি ফ্যান

Date:

Share post:

সিনেমা নিয়ে ভালোবাসা অনেকেরই থাকে, কেউ বা অন্ধ হন সিনে দুনিয়ার প্রেমে। কেউ আবার নায়ক বা নায়িকাদের প্রেমে পাগল হন। অনেকে সিনে উন্মাদনায় অনেক দুঃসাহসিক কাজকর্ম করে ফেলেন, তবে আলিয়া ভাটের(Alia Bhatt) ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) দেখার জন্য সিনেমা হল বুক করার মত পাগলামি প্রায় বিরল দৃশ্য। এবার সেই উন্মাদনাই ভাইরাল নেট দুনিয়ায়। আর এই কাণ্ডের হিরো পাকিস্তানি অভিনেতা (Pakistani Actor) মুনিব বাট (Muneeb Butt)।

Uttarpradesh:ঐতিহাসিক সিদ্ধান্ত মাদ্রাসা বোর্ডের, বাধ্যতামুলক হল জাতীয় সঙ্গীত গাওয়া

মুক্তি পাওয়ার পর থেকেই বারবার শিরোনামে সঞ্জয় লীলা বনশালির ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। একের পর এক রেকর্ড গড়েছে এই ছবি। প্রত্যেকেই আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন নির্দ্বিধায়। তবে এবার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দেখার জন্য দুবাইয়ের এক সিনেমা হলের গোটা শোয়ের টিকিট বুক করে নেওয়ার মত ঘটনা প্রকাশ্যে এসেছে। আলিয়া ভাটের (Alia Bhatt)এক পাকিস্তানি ফ্যান (Pakistani Actor)যিনি আবার নিজেও পেশায় অভিনেতা, নাম মুনিব বাট(Muneeb Butt)তিনি এই কান্ডটি ঘটিয়েছেন। তবে মুনিব অবশ্য একা নন,তাঁর সঙ্গে আলিয়ার এই ছবি দেখতে হাজির ছিলেন তাঁর স্ত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ।

উল্লেখ্য দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন পাকিস্তানি অভিনেতা মুনিব বাট ও তাঁর স্ত্রী আইমান খান। ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই খোঁজ মেলে একটি ভিডিওর। যেখানে দেখা যায় যে আলিয়ার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দেখার জন্য গোটা শোয়ের টিকিট কিনে প্রাইভেট স্ক্রিনিংয়ে ছবি দেখছেন তিনি ও তাঁর স্ত্রী। সেই ভিডিওই আপাতত ভাইরাল(Viral Video)।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...