Thursday, May 14, 2026

CSK: এটাই কি ধোনির শেষ আইপিএল? কী বললেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন?

Date:

Share post:

এটাই কী মহেন্দ্র সিং ধোনির (Ms Dhoni) শেষ আইপিএল (IPL)? গতকাল চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট মহলে। আর এই প্রশ্ন নিয়ে এবার মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। বললেন, এখনই আইপিএল থেকে অবসর নিচ্ছেন না ধোনি।

এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেন,” আমার মনে হয় না এটা ওর শেষ মরশুম। ও আরও খেলবে। এখনই শেষ নয়।”

কেন নিজের নেতৃত্বের ভার রবীন্দ্র জাদেজাকে তুলে দিলেন ধোনি? সেই নিয়েও মুখ খুলেছেন বিশ্বনাথন। তিনি বলেন, “আমরা বরাবর ধোনির সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। আমাদের কাছে ও শক্তির স্তম্ভ ছিল এবং আগামী দিনেও থাকবে। জাদেজা ছাড়াও বাকিদের ও সাহায্য করবে। যাতে মসৃণ ভাবে নিজের দায়িত্ব জাদেজার হাতে তুলে দিতে পারে, তাই জন্যেই এই সিদ্ধান্ত ও নিয়েছে। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে বরাবর সিএসকেকে ভালবেসেছে ধোনি। সিএসকের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে ও।”

আরও পড়ুন:সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...