Sunday, April 26, 2026

১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকার পর ১৬ জনের মৃত্যু, মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র  

Date:

Share post:

১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণের পর ১৬ জনের মৃত্যু হয়েছে। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায় তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, ১৫-১৮ বছর বয়সীদের টিকা দানের ক্ষেত্রে সরকারের চিন্তাভাবনা এবং কোভিড ১৯ এর পরে মানুষের মধ্যে যে সমস্ত উপসর্গ দেখা যাচ্ছে তার কারণে ঠিক কত জনের মৃত্যু হয়েছে। সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক-এর এই স্বীকারোক্তি। তিনি তার প্রশ্নের মাধ্যমে,কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেছেন, জনস্বাস্থ্যের জন্য বাজেট বরাদ্দ অনেক কমে গিয়েছে। সাংসদের এই প্রশ্নের জবাবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. ভারতী প্রবীন পাওয়ার কার্যত স্বীকার করে নিয়েছেন জনস্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম ছিল। এখন সেটাকে সংশোধন করে বাড়ানো হয়েছে।

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...