Thursday, May 14, 2026

KKR: সিএসকের বিরুদ্ধে ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে? কী বললেন নাইট কোচ ম্যাককালাম?

Date:

Share post:

আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল( IPL)। প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস( CSK)। প্রথম ম‍্যাচে সিএসকের বিরুদ্ধে নামার আগে নিজেদের গুছিয়ে নিতে ব‍্যস্ত কেকেআর। তবে প্রথম ম‍্যাচে ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

কেকেআরের হয়ে কে ওপেন করবেন, সেই প্রশ্নের জবাবে শুক্রবার সাংবাদিক সম্মেলনে  ম্যাককালাম বলেন, ” হ‍্যাঁ, ঠিক করে ফেলেছি। তবে এখন সেটা এখানে বলব না। কে আমাদের হয়ে ওপেন করবে, তা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না। আমাদের দলে অনেক পাওয়ার হিটার আছে। টেকনিকও দরকার। যাতে ভারসাম্য তৈরি করতে পারে।”

কেকেআরের হাতে ওপেনার হিসেবে খেলানোর সুযোগ রয়েছে অজিঙ্কা রাহানেকে। তবে সম্প্রতি একেবারেই ছন্দে নেই তিনি। ভারতের টেস্ট টিম থেকেও বাদ পড়েছেন রাহানে। রঞ্জি ট্রফিতেও ব‍্যাটে রান পাননি তিনি। কেকেআরের দুটি অনুশীলন ম্যাচেও ব্যর্থ হয়েছেন রাহানে। ওপর দিকে দলে রয়েছেন স‍্যাম বিলিংস। ওপেনিংয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিও। ইনিংসের শুরুতে তাঁর দ্রুত রান তোলার ক্ষমতা আছে। তাই ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে হবেন তা নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন ম্যাককালাম।

প্রথম ম‍্যাচে প্রতিপক্ষ সিএসকে। প্রতিপক্ষকে সমীহ নাইট কোচের। তবে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চান ম্যাককালাম।

আরও পড়ুন:Ravi Shastri: ‘বিসিসিআইয়ের যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলে ধারাভাষ‍্য দিতে পারেনি’ বললেন শাস্ত্রী

 

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...