Thursday, May 14, 2026

Cbi-Rampurhat : ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে রামপুরহাটে তদন্ত শুরু করল সিবিআই 

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশ বগটুইকাণ্ডের তদন্তের কাজ শুরু করল সিবিআই । ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে  ৩০ সদস্যের সিবিআই -এর একটি বিশাল দল তদন্তের কাজ করছে ।শনিবার সকাল থেকেই বেশ কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল রাতেই এই দলটি রামপুরহাটে পৌঁছেছে। তদন্তকারী দলে অফিসারসহ রয়েছেন মোট ৩০ জন।

ছোট ছোট দলে ভাগ হয়ে রামপুরহাটের একাধিক ঘটনাস্থল ঘুরে দেখে সেখান থেকে নমুনা ও তথ্য সংগ্রহ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানানো হয়েছে দলগুলি কেউ রামপুরহাট থানা, কেউ হাসপাতাল, কেউ বগটুইয়ের ঘটনাস্থল ঘুরে ঘুরে দেখবে। সকলের সঙ্গে কথা বলবে। থানায় গিয়ে মামলার সমস্ত নথি, কেস ডায়েরি সংগ্রহ করার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। এই ঘটনায় মূল অভিযুক্ত আনারুল হোসেন সহ এখনো পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের সকলের সঙ্গেই কথা বলবেন অফিসাররা। আরো ৭০ জন পলাতক। তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে । পাশাপাশি সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছে স্বজনহারা কয়েকটি পরিবার। সিবিআইয়ের একটি দল সেখানেও যাবে বলে জানা গিয়েছে । তাদের প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে সঙ্গে কথা বলতে পারেন তারা।

এদিকে শুক্রবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে পুলিশের এফআইআর এবং প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই সিবিআই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে।

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...