Thursday, May 14, 2026

ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের

Date:

Share post:

চলতি সপ্তাহে চারবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol, Diesel Prices)। শুক্রবার মধ্য রাতেই প্রতি লিটারে ৮৪ পয়সা বাড়ে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা করে বাড়ে। ফের শনিবার থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে ১০৭ টাকা ৯৫ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৯২ টাকা ৯৬ পয়সা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে দার্জিলিং , কালিম্পং -এর ৯টি কলেজের বকেয়া মিটিয়ে দিচ্ছে অর্থ দফতর

১৩৭ দিন পর চলতি সপ্তাহের প্রথম দিন মধ্যরাত থেকে নতুন করে মূল্যবৃদ্ধি (Petrol, Diesel Prices) হয় জ্বালানির। যা নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। গত বছর ২ নভেম্বর শেষবার বেড়েছিল জ্বালানি মূল্য। বেড়েছে রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম নতুন দাম ৯৭৬ টাকা।




Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...