Wednesday, June 24, 2026

Corona Update:সংক্রমণ নিয়ন্ত্রণে,কিন্তু এক লাফে বাড়ল মৃত্যু হার

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে চিন্তা এখনও কাটছে না, যদিও দেশের সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে। তাই সব দিক বিচার করে কেন্দ্রীয় সরকার আগামি ৩১ মার্চ থেকে কোভিড সংক্রান্ত বিধি নিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন। কিন্তু চিন্তা বাড়িয়ে একলাফে বাড়ল মৃতের সংখ্য়া।

চিন, ইজরায়েল, দক্ষিন কোরিয়া, ইউরোপের বেশ কিছু দেশে বাড়ছে করোনা ভাইরাসের দাপট। কিন্তু দেশ খানিকটা হলেও স্বস্তিতে ।বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪১। আপাতত দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৪ শতাংশ।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৮০ হাজার ৪৩৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ হাজার ২৪৯ জন। তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার! তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১০০ জনের। ফলে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২০ হাজার ৮৫৫ জন।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে দার্জিলিং , কালিম্পং -এর ৯টি কলেজের বকেয়া মিটিয়ে দিচ্ছে অর্থ দফতর

তবে বিশেষজ্ঞরা বারবার বলছেন, এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। সঠিক হারে টিকাকরনই এই রোগের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮২ কোটি ৮৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...