Wednesday, June 24, 2026

Messi: ‘কাতার বিশ্বকাপের পর কি করব আমি নিজেও জানি না’, ভেনেজুয়েলাকে হারিয়ে বললেন মেসি

Date:

Share post:

বিশ্বকাপ কোয়ালিফায়ারে (world qualifiers) ম‍্যাচে ভেনেজুয়েলার( venezuela) বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা ( Argentina)। শনিবার ভোরে আর্জেন্তাইনরা ৩-০ গোলে হারাল ভেনেজুয়েলাকে। নীল-সাদাদের হয়ে গোল গুলি করেন লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস এবং ডি মারিয়া। এই জয়ের পরও একটি দুঃখ থেকে যাচ্ছে আর্জেন্তাইন সমর্থকদের। যা সম্ভবনা, তাতে দেশের জার্সিতে ঘরের মাঠে হয়তো শেষ ম্যাচটি খেলে ফেললেন লিওনেল মেসি। তাঁর শরীরি ভাষা, উচ্ছ্বাস, আবেগ যেন বারবার ব্যক্ত করল দেশকে প্রতিনিধিত্ব করার তৃপ্তি।

শনিবার ভোরের ম‍্যাচে প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় আর্জেন্তিনা। যার ফলে ম‍্যাচের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন নিকোলাস গঞ্জালেস। এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে চলে আর্জেন্তিনার আক্রমনের দাপট। যার ফলে ৭৯ মিনিটে গোলে নীল-সাদাকে ২-০ গোলে এগিয়ে দেন ডি মারিয়া। এরপর ম্যাচের ৮২ মিনিটে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আর্জেন্তাইন মহাতারকা মেসি। ম‍্যাচে এদিন নজির গড়েন তিনি। দ্রুততম ফুটবলার হিসেবে কেরিয়ারের ৭৬০ তম গোলটি করে নজির গড়েল মেসি।

এই ম‍্যাচের পর মেসি বলেন,” আমি জানি না আমি কি করব বিশ্বকাপের পর। আমি ভাবছি কি আসতে চলেছে। কাতার বিশ্বকাপের পর আমায় অনেক কিছু জিনিস সাজাতে হবে। কোপা জেতার পর অনেক দিন হয়েছে আমি এখানে এসে খুশি। আমি কৃতজ্ঞ যেভাবে ওরা আমায় ভালো রাখে যখনই আমি আর্জেন্তিনায় আসি। আমি শুধু যা সামনে আছে তাই ভাবছি। মঙ্গলবার ইকুয়েডরের বিরুদ্ধে ম‍্যাচ। প্রস্তুতি ম্যাচগুলি জুন ও সেপ্টেম্বরে রয়েছে। আশা করি সব কিছু যেন ভালো ভাবে যায়। কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি, বিশ্বকাপের পর অনেক কিছু পাল্টাতে চলেছে।”

আরও পড়ুন:সুইস ওপেনের সেমিফাইনালে পিভি সিন্ধু এবং এইচ এস প্রণয়

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...