Saturday, March 14, 2026

Cryptocurrency Bill:ট্যাক্সের আওতায় ক্রিপ্টোকারেন্সি,নয়া বিল পেশ অর্থমন্ত্রীর

Date:

Share post:

মূল্যবৃদ্ধির বাজারে এবার নতুন করের(Tax) বোঝা। অনলাইনে (Online)এতদিন প্রচুর টাকা রোজগার করেছেন হয়তো, কিন্তু এবার সেই কাজেই আসতে চলেছে বড় পরিবর্তন। এবার থেকে ট্যাক্সের আওতায় ক্রিপ্টোকারেন্সি(Cryptocurrency)। আগামি সপ্তাহ থেকেই কার্যকরী এই নিয়ম।

Accident: ভয়ঙ্কর! চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে খুলে গেল ৩টি কামরা, তারপর?

নিউ নরম্যাল যুগে অনেকেই অনলাইনে প্রচুর আয় করেছেন কিন্তু এবার ক্রিপ্টোকারেন্সিতে বসছে কর, তাই একটু সতর্ক থাকুন।উল্লেখ্য চলতি বাজেট অধিবেশনের প্রথমভাগে বাজেট (Budget 2022) পেশের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, এবার থেকে ক্রিপ্টোকারেন্সির উপরে বসতে চলেছে করের বোঝা। তারপর থেকে নানা মহলে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। এরপরই শুক্রবারই কেন্দ্রের তরফে ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency)উপরে কর বসানো নিয়ে বিল (Cryptocurrency Bill)পাশ করা হয়। জানা যায় সংসদের উচ্চকক্ষেও এই বিল নিয়ে আলোচনা করা হয়।

ট্যাক্সের আওতায় ক্রিপ্টোকারেন্সি সেটা না হয় বোঝা গেল, কিন্তু ঠিক কী পরিবর্তন হচ্ছে? সূত্র মারফত জানা যায়, মূলধনী আয়ের উপরে কর ছাড়াও এবার থেকে ভারতীয়দের ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার ক্ষেত্রে ১ শতাংশ কর দিতে হবে টিডিএসের উপরে। এছাড়া যদি কোনও ব্যক্তিকে ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়া হয়। সেক্ষেত্রে উপহার যিনি গ্রহণ করবেন, তাঁকে কর দিতে হবে। আগামী মাসের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সির উপরে কর বসবে, টিডিএসের উপরে কর কার্যকর হবে আগামি ১ জুলাই থেকে।

Earth hour: শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আর্থ আওয়ার’

শুক্রবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় এই নয়া বিলটি পেশ করেন। অনেকে বিরোধিতা করে বলেন এতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যাঁদের কাজ কারবার তাঁরা সমস্যায় পড়তে চলেছেন। অর্থমন্ত্রী স্পষ্ট বলেন এই বিলে কোনও অস্বচ্ছতা নেই। ক্রিপ্টোকারেন্সি(Cryptocurrency) থেকে সাধারণ মানুষ লাভ করছে বলেই সরকার এর উপরে কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিনিয়োগকারীদের মতে এতে লাভের থেকে ক্ষতিই বেশি হবে। ক্রিপ্টোকারেন্সির উপরে নিষেধাজ্ঞা ও কর বসানোর সিদ্ধান্তের জেরে ক্রিপ্টোকে ঘিরে যে শিল্পক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা গোড়াতেই ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...