Saturday, March 14, 2026

‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে আয় করা ২০০ কোটি পণ্ডিতদের পুনর্বাসনে খরচের দাবি কেজরির

Date:

Share post:

কাশ্মীরি পণ্ডিতদের(Kashmiri pandit) উৎখাতের ঘটনারকে কেন্দ্র করে তৈরি হওয়া সিনেমা দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir files) ইতিমধ্যেই গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। তবে সিনেমাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) একের পর এক মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বিজেপি। তাতে অবশ্য দমে যাওয়ার পাত্র নন দিল্লির মুখ্যমন্ত্রী। বরং এই ইস্যুতে ফের একবার বিজেপিকে খোঁচা দিলেন কেজরিওয়াল। জানালেন সিনেমা থেকে যে টাকা আয় করা হয়েছে তা কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনে খরচ করা হোক।

শনিবার দ্য কাশ্মীর ফাইলস সিনেমা প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে কেজরিওয়াল বলেন, ৮ বছরের বিজেপি শাসনে এখনো পর্যন্ত কি কাশ্মীরি পণ্ডিতদের ফেরত পাঠানো সম্ভব হয়েছে? ওরা মানুষের দুঃখ ও ভয়কে নিয়ে সিনেমা বানিয়ে ২০০ কোটি কামাচ্ছে। আমার দুটি দাবি, এই সিনেমা ইউটিউবে দেওয়া হোক যাতে সকলে সিনেমাটি দেখতে পায়। এবং দ্বিতীয়ত, যে ২০০ কোটি টাকা সিনেমা থেকে আয় করা হয়েছে তা কাশ্মীরি পণ্ডিতদের জন্য খরচ করা হোক ও কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য সঠিক নীতি অবলম্বন করা হোক।

আরও পড়ুন:স্বামীকে গাছে বেঁধে তাঁরই সামনে স্ত্রীকে গণধর্ষণ, ভয়াবহ কাণ্ড যোগীরাজ্যে

উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দ্য কাশ্মীর ফাইলস সিনেমাকে ট্যাক্স ফ্রী করার ঘটনার বিরোধিতা করে কেজরিওয়াল জানিয়েছিলেন, সিনেমাটিকে ট্যাক্স ফ্রি করার কোনও প্রয়োজন নেই, বরং সিনেমাটিকে ইউটিউবে আপলোড করে দিতে বলুন। সকলে সিনেমাটি বিনামূল্যে দেখতে পাবেন। কেজরির এহেন মন্তব্যের পর, রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত এ প্রসঙ্গে বলেন, কেজরিওয়ালের মন্তব্য ভীষণরকম অমানবিক। এই মন্তব্য সেই সমস্ত কাশ্মীরি হিন্দুদের অপমান যাদেরকে রীতিমতো অত্যাচার করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...