Sunday, May 24, 2026

India Team: ‘ঝুলনের জন‍্য ম‍্যাচটা জিততে চেয়ে ছিলাম’, প্রোটিয়াদের কাছে হারের পর জানালেন মিতালি

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa)কাছে ৩ উইকেটে হেরে আইসিসি মহিলা বিশ্বকাপ (Icc World Cup) থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল (India Team)। এই হারের হতাশ ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। পেশির চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে পারেননি দলের অভিজ্ঞ ক্রিকেটার ঝুলন গোস্বামী। বিশ্বকাপে টানা ৩৪ ম্যাচের পর এই প্রথম কোনও ম্যাচে খেলতে পারলেন না বাংলার এই জোরে বোলার। দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর ভারতের অধিনায়ক মিতালি রাজ স্বীকার করে নিলেন, ঝুলনের বিশাল অভিজ্ঞতা প্রচণ্ড মিস করেছেন তিনি।

ম‍্যাচের পর ভারত অধিনায়ক বলেন,” ওর বিরাট অভিজ্ঞতা এই ম্যাচে প্রচণ্ড কাজে লাগত। সেটা পেলাম না। ওকে মিস করেছি খুব। তবে ওর অনুপস্থিতি বাকিদের কাছে একটা সুযোগ এনে দিয়েছিল। কিন্তু সেটা কাজে লাগল না।”

দেশের হয়ে সম্ভবত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন মিতালি এবং ঝুলন দু’জনেই। ম্যাচের পর স্বীকারও করে নিলেন মিতালি। বলেছেন, “সব ভাল জিনিসই এক দিন শেষ হয়। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু এটাই খেলাটার মাহাত্ম্য। ঝুলনের জন্যই ম্যাচটা জিততে চেয়েছিলেন, যাতে সেমিফাইনালে আরও একটা ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে পারেন তারকা পেসার। যারা প্রত্যেক ম্যাচে আমাদের সমর্থন জানাতে মাঠে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”

লড়াই করেও ম্যাচে হারতে হয়েছে। সতীর্থদের এই লড়াইকে কুর্নিশ জানালেন মিতালি। তিনি বলেন, “ব্যক্তিগত ভাবে আমার মতে, মেয়েরা নিজেদের সেরাটাই দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। অনেক চাপ সামলাতে হয়েছে। আমাদের দৌড় শেষ। কিন্তু যে ভাবে গোটা প্রতিযোগিতাতে আমরা খেলেছি তাতে খুশি।”

আরও পড়ুন:India Team: আইসিসি মহিলা বিশ্বকাপে থেকে ছিটকে গেল ভারত, দক্ষিন আফ্রিকার কাছে ৩ উইকেটে হারল মিতালি রাজের দল

Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...