Saturday, June 6, 2026

Mamata Bandyopadhaya:ভাঙচুর-গুন্ডামির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জনজীবনকে বিপর্যস্ত করে বনধের নামে প্রহসন বরদাস্ত করছেন না সাধারণ মানুষ। যারা বাস ভাঙচুর করেছে বা গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার দার্জিলিং সফরে এসে সকালে হাঁটতে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন।

আরও পড়ুন: সরাসরি: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী

সরকারের একাধিক নীতির প্রতিবাদে ২৮ ও ২৯ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার বন্‌ধের ডাক দিয়েছে বামেরা। জনজীবন যাতে কোনওভাবেই বিপর্যস্ত না হয় তার চেষ্টা চালিয়েছে রাজ্য। কিন্তু সকাল থেকেই কোথাও অবরোধ, কোথাও মিছিল, কোথাও আবার বাস ভাঙচুরের ছবি উঠে এসেছে। তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা বন্‌ধের নামে প্রহসন করছে, তাঁদের শাস্তি হবে। বাস ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট সহ আজকের যেখানে যত হিংসার ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


প্রসঙ্গত, রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আজ দ্বিতীয় দিন। সোমবার দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।আজ বেলা ৩টেয় পাহাড়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার হামরো পার্টির অজয় এডওয়ার্ডসের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...