Sunday, May 17, 2026

বিধ্বংসী আগুন রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্পে

Date:

Share post:

বিধ্বংসী আগুন রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে (Fire Sariska Tiger Reserve)৷ রবিবার বিকেলে এই অরণ্যের প্রায় ১০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাঘ, পরিবেশ ও এলাকা বাঁচাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। ইতিমধ্যে একাধিক বায়ুসেনার কপ্টার থেকে জল ফেলে চলছে আগুন নেভানোর কাজ। ব্যবহার করা হচ্ছে বাম্পি বাকেট। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে দু’টি এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার পাঠানো হয়েছে৷

আগুন লেগেছে মূলত বাঘিনি এসটি-১৭-র এলাকায়৷ এই ব্যাঘ্র প্রকল্পে প্রায় ২০ টি বাঘের বাস৷ দমকলকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ বন আধিকারিক বলেন, “সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাটি অনেক বেশি উচ্চতায়। বর্তমানে আগুন নেভানোর প্রচেষ্টা ম্যানুয়ালি করা হচ্ছে এবং চপার থেকে জল বর্ষণ করা হচ্ছে।”

আরও পড়ুন-কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

আরাবল্লি পাহাড় এবং এর সঙ্কীর্ণ উপত্যকা জুড়ে বিস্তৃত সরিস্কা অরণ্য (Sariska Tiger Reserve)৷ ফলে এই অরণ্য অনেক বেশি শুষ্ক৷ এই প্রকল্পে বাঘের পাশাপাশি রয়েছে লেপার্ড, বন্য কুকুর, বনবিড়াল, হায়না এবং শিয়াল৷




Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...