Sunday, May 17, 2026

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর, আজ রাজ্য সরকারি ছুটি

Date:

Share post:

আজ, ৩০ মার্চ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্মতিথি৷ সেই উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরে রয়েছেন। সেখান থেকেই আজ, বুধবার সকালে টুইট করে শ্রদ্ধা জানান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে। তিনি লেখেন, “শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্মতিথি শুভ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সরকার ছুটি ঘোষণা করেছে যাতে, সবাই তাঁর জন্মদিন সম্মানের সঙ্গে পালন করতে পারে।”

আরও পড়ুন: পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিঘায় শীঘ্রই চালু হতে চলেছে একাধিক নিয়ম

প্রসঙ্গত, আজ রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছে। নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন পালন করা হয়৷ এ বছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়েছে ১৫ চৈত্র, ১৪২৮ সন৷ ইংরেজিতে ৩০ মার্চ ২০২২৷ তাই এই দিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পুরনিগম ও পুরসভাগুলি বন্ধ থাকবে৷



উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে বনগাঁর একটি জনসভা থেকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি পালন করা হবে, জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবং সেই প্রতিশ্রুতি রেখেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্মতিথিতে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...