Sunday, May 17, 2026

Airport: গুরুত্ব বাড়ছে অন্ডাল বিমানবন্দরের, সরাসরি যোগ তিরুবনন্তপুরমের সঙ্গে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই অন্ডাল বিমানবন্দরের (Andal Airport) গুরুত্ব বাড়ানোর কথা বলেছেন। সেই মতই ধীরে ধীরে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বাড়ানো হচ্ছে অন্তর্দেশীয় উড়ানের সংখ্যা। এবার এই বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে কেরলের তিরুবনন্তপুরমে। তিরুবনন্তপুরম থেকে অন্ডাল বিমানবন্দর পর্যন্ত একটি বিমান পরিষেবা চালু করেছে বেসরকারি উড়ান সংস্থা কেরালা ফ্লাইট (Kerala Flight)। প্রতিদিনই এই পরিষেবা পাওয়া যাবে। তাছাড়াও অন্ডালের সঙ্গে রাজধানীর যোগাযোগও আরও সুগম করা হচ্ছে। কাজি নজরুল বিমানবন্দর থেকে দিল্লির (Delhi) জন্য উড়ান সংখ্যা বাড়ানো হয়েছে। এবার থেকে প্রতিদিন অন্ডাল-দিল্লি দুটি করে বিমান চলাচল করবে। তবে, আপাতত ছোট বিমান পরিষেবা দেওয়া হচ্ছে অন্ডালের বিমানবন্দর থেকে।

ইতিমধ্যেই কাজি নজরুল বিমানবন্দর থেকে অসমের গুয়াহাটি (Guwahati) পর্যন্ত বিমান পরিষেবা চালু হয়েছে। এছাড়াও কেম ছো গুজরাট প্রকল্পের মাধ্যমে অন্ডালের সঙ্গে যুক্ত হয়েছে গুজরাটের আহমেদাবাদে এবং ভদোদরা। যদিও এই বিমানগুলি দিল্লিতে ৪০ মিনিটের বিশ্রামের পর পৌঁছবে গন্তব্যে।

এবার দক্ষিণ ভারতের কেরলের সঙ্গে অন্ডাল বিমানবন্দরের সরাসরি যোগাযোগের ফলে অনেক মানুষ উপকৃত হবেন। কেরলে একাধিক পর্যটনকেন্দ্র পাশাপাশি বাণিজ্য কেন্দ্রের সঙ্গেও শিল্পাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে।

আরও পড়ুন- Imran Khan: ভোটাভুটির আগেই ইস্তফা? সেনাপ্রধানের দ্বারস্থ ইমরান খান

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...