Friday, June 5, 2026

Weather Forecast: আরও বাড়বে গরম, চার জেলায় তাপমাত্রার সতর্কতা জারি

Date:

Share post:

বাংলা ক্যালেন্ডারের শেষ মাসেই আগুন ঝরাচ্ছে সূর্য। বেলা বাড়তেই রোদের দাপটে ঘর থেকে বেরনোই দায়। সেইসঙ্গে অস্বস্তিজনক গরমে নাজেহাল নিত্যযাত্রীরা। স্বস্তির বৃষ্টির আশায় দিন গুণছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। চৈত্রেই তাপমাত্রা ৪২ ডিগ্রিতে ছোঁয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমে আরও নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। সেইসঙ্গে রাজ্যের চার জেলায় তাপমাত্রার সতর্কতা জানিয়েছে আলিপুর। তবে, ভিজবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা।


আরও পড়ুন:Mamata Banerjee: এত কাছে মুখ্যমন্ত্রী! আহ্লাদিত পাহাড়বাসী

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুই দিন এই অস্বস্তিকর গরমই থাকবে।সেইসঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের ৪ জেলা-পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিনবঙ্গের এই চার জেলাতেই শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়বে আপেক্ষিক আদ্রতাও। তবে, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হবে।

আজ কলকাতার আকাশ পরিষ্কার। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়তেই প্রখর রোদে ঘেমেনেয়ে একসার বঙ্গবাসী। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা রয়েছে প্রায় ৩৪ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...