Thursday, May 14, 2026

৯ দিন পর লালনের বন্ধ ঘর থেকে উদ্ধার অ্যালসেশিয়ান শাবক

Date:

Share post:

৯ দিন ধরে বন্দি ছিল অ্যালসেশিয়ান শাবকটি। বৃহস্পতিবার সিবিআই অফিসাররা তালা ভেঙে লালন শেখের বাড়িতে ঢুকতেই দেখতে পান ওই শাবকটিকে। বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত আনারুলের হোসেনের অন্যতম সঙ্গী লালনের বাড়িতে তল্লাশি চালান সিবিআই অফিসারররা। দরজা বন্ধ থাকায়, অফিসাররা তালা ভেঙেই ঢোকেন ভিতরে। ভিতরে ঢুকে অ্যালসেশিয়ান শাবকটিকে দেখেই অফিসাররা অবাক হয়ে যান। শাবকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে শাবকটি কি এতদিন ধরে না খেয়ে আছে নাকি কেউ গোপনে তাকে খেতে দিয়ে যেত তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

এদিকে  লালনের বাড়িতে যে দুটি  সিসিটিভি রয়েছে সেখান থেকে অনেক গুরূত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন সিবিআই অফিসাররা। কারণ সেদিনের ঘটনার অন্যতম স্বাক্ষী ফটিক শেখের বাড়ির দিকে তাক করা রয়েছে সিসিটিভি ক্যামেরাদুটি। তাই ওই ক্যামেরার যাবতীয় ফুটেজ খুঁটিয়ে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দল।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...