Saturday, June 13, 2026

Covid Restriction: বৃহস্পতিবার মধ্যরাত থেকে উঠতে চলেছে রাত্রিকালীন বিধিনিষেধ!

Date:

Share post:

রাত পোহালেই উঠছে বিধিনিষেধ। সংক্রমণের গ্রাফ (Corona graph)নিম্নমুখী হওয়ায় এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আজ বৃহস্পতিবার নবান্ন (Nabanna)থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব। যদিও মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে আগের মতোই, স্পষ্ট জানালো নবান্ন।

Amitabh Bachhan: আটের দশকের সুপারহিরো রূপে আত্মপ্রকাশ করেছিলেন বিগ বি!

আজ বৃহস্পতিবার (Wednesday) মধ্যরাত থেকেই রাজ্যে করোনার(Corona) সমস্ত বিধিনিষেধ উঠছে । প্রায় ২ বছর পর উঠতে চলেছে রাত্রিকালীন বিধিনিষেধ। আজ মধ্যরাত (Midnight) থেকেই সিদ্ধান্ত কার্যকরী হতে ছলেছে। উল্লেখ্য করোনা(Corona) সংক্রমণের তীব্রতা বাড়তে থাকায় কড়া পদক্ষেপ নেওয়া হয় রাজ্য সরকারের (Government of West Bengal) পক্ষ থেকে। ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। সেই মতো রাজ্য জুড়ে বিধি নিষেধ বলবত করা হয়। এরপর ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হলে নিয়ম শিথিল করা শুরু করে রাজ্য সরকার। রাত্রিকালীন বিধিনিষেধেও আনা হয় পরিবর্তন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি। জরুরী পরিষেবা ছাড়া বাকিদের ওই সময়ে বাইরে বেরোনো নিষিদ্ধ করা হয়।

করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ায় বিধিনিষেধ উঠলেও, করোনাকে এখনই হালকা ভাবে নিচ্ছেনা রাজ্য সরকার। আজ নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যসচিব জানিয়ে দেন, করোনার বিধিনিষেধ উঠলেও মাস্ক পরতে হবে, পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...