Thursday, May 14, 2026

CSK: লখনউ-এর বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েন ব্র‍্যাভো, শুভেচ্ছা মালিঙ্গার

Date:

Share post:

বৃহস্পতিবার লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। লখনউয়ের ব্যাটার দীপক হুডাকে আউট করতেই আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga)। আর এই রেকর্ড গড়তেই ব্র‍্যাভোকে শুভেচ্ছা জানালেন মালিঙ্গা।

এতদিন দু’জনের ঝুলিতেই ছিল ১৭০টি করে উইকেট। ব্র্যাভো লখনউয়ের ব্যাটার দীপক হুডাকে ফেরাতেই ব্র্যাভোর পকেটে চলে এল ১৭১টি উইকেট। এই নজির গড়তেই মালিঙ্গা সোশ্যাল মিডিয়ায় লেখেন,” ব্র্যাভো ইজ আ চ্যাম্পিয়ন! আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য বন্ধু ব্র্যাভোকে আমার শুভেচ্ছা। আরও এগিয়ে যেতে হবে ইয়ং ম্যান!”

২০১১ সালে সিএসকের জার্সি গায়ে চাপানোর আগে দুই মরশুম মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন ব্র্যাভো। মালিঙ্গা ২০০৯-২০১৯ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন:CSK: ‘ম‍্যাচে একাধিক ক‍্যাচ মিস, তাই হারের মুখ দেখতে হল’, বললেন জাড্ডু

 

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...