Tuesday, May 5, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দীর্ঘদিন পর বড় খেতাব জয় ইস্টবেঙ্গলের। শনিবার কলকাতা হকি লিগ ২০২২ চ্যাম্পিয়ন হল লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে দীর্ঘদিন পর বড় কোনও খেতাব ঢুকল শতাব্দী প্রাচীন ক্লাবে।

২) প্রকাশ‍্যে কাতার বিশ্বকাপের ম‍্যাসকট, নাম ‘লা’ইব। আসন্ন বিশ্বকাপের ম্যাসকটের নাম দেওয়া হয়েছে ‘লা’ইব’। আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।

৩) উমেশ যাদবের বোলিং-এ মুগ্ধ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। বললেন,জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।”

৪) শনিবার দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৭১/৬ তোলে গুজরাত। জবাবে দিল্লি থেমে গেল ১৫৭ রানে।

৫) টেস্ট সিরিজে হারের বদলা এক দিনের সিরিজে নিল পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে এক দিনের সিরিজে হারিয়ে দিলেন বাবর আজমরা। শনিবার তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তান জিতল ৯ উইকেটে। ফের দুরন্ত শতরান বাবরের।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...