Friday, June 26, 2026

Petrol Diesel Price Hike:জ্বালানির দামে ছ্যাঁকা, কলকাতায় সেঞ্চুরির পথে ডিজেল

Date:

Share post:

ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। সেঞ্চুরির পথে ডিজেলের দামও। রবিবার ফের বাড়ল জ্বালানির দাম। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বেড়েছে।  কলকাতায় ডিজেলের দাম লিটারে বাড়ল ৮০ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৩ টাকা ৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৭ টাকা ৮২ পয়সা।

আরও পড়ুন:Ranbir-Alia marrige:বৈশাখেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া !

শনিবার কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম ছিল ১১২ টাকা ১৯ পয়সা। রবিবার ফের বাড়ল জ্বালানির দাম। ত্রুমবর্ধমান জ্বালানির দাম বৃদ্ধিতে রাজনৈতিক মহল থেকে উঠছে সমালোচনা ঝড়। এজন্য বিজ্পি সরকারের দিকেই উঠেছে অভিযোগ।উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট পর্বের আগে, নভেম্বর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়া কমা বন্ধ হয়ে যায়। আবার ভোটের ফল বেরনোর পরই, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগাতার বাড়তে শুরু করেছে।

কেন্দ্রের দাবি, তেলের দামবৃদ্ধির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। এই দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর।

এদিকে জ্বালানির দামবৃদ্ধিতে চাপ বাড়ছে মধ্যবিত্তর। হুড়মুড়িয়ে বাড়ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম । ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...