Tuesday, March 17, 2026

Imran Khan:স্বস্তিতে ইমরান! অনাস্থা প্রস্তাব খারিজ ডেপুটি স্পিকারের

Date:

Share post:

খানিকটা স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে জাতীয় সংসদে আনা অনাস্থ প্রস্তাব খারিজ করে দিলেন ডেপুটি স্পিকার। ২৫ এপ্রিল পর্যন্ত পাক সংসদ মুলতুবি।ঘটনায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন বিরোধীরা। অশান্তির আশঙ্কায় ইসলামাবাদ জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা।

আরও পড়ুন:সঙ্কটকালীন পরিস্থিতিতে বন্ধ হল সোশ্যাল মিডিয়া, শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত

রবিবার পাক সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা ছিল৷ এদিন বেলা ১১টা নাগাদ পাক সংসদে অধিবেশন শুরু হয়। যেখানে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল।  কিন্তু অধিবেশনের শুরুতেই ছিল অন্য টুইস্ট। দেখা যায় বিরধীরা ইমরানের আগে সংসদের ডেপুটি স্পিকারে বিরুদ্ধে অনাস্থা আনে। এর পরই ইমরানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই সময় সংসদে ইমরানের দলের মোটে ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।এরপরই এদিন পাক সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা খারিজ করে দেন। ফলে নিজের উইকেট বাঁচালেন ইমরান খান।

এদিন ইমরান বলেন, ‘সংসদ খারিজ করে ফের ভোট হোক। বহিরাগত শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। বহিরাগত শক্তির ষড়যন্ত্র বানচাল হয়ে গিয়েছে। দেশের মানুষ পরবর্তী সরকার ঠিক করুক’।

এ প্রসঙ্গে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি বলেন, ‘‘সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।’’

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...