Thursday, May 7, 2026

Imran Khan: আর পাক প্রধানমন্ত্রী নন ইমরান খান, বিজ্ঞপ্তি জারি সচিবালয়ের

Date:

Share post:

আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন ইমরান খান। ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য বিজ্ঞপ্তি জারি করল পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। এরপরই সংবিধানের একাধিক ধারা উল্লেখ করে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে ইমরান আহমেদ খান নিয়াজি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। ক্যাবিনেটের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত সেই নোটে এটা পরিষ্কার যে ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। বর্তমানে সে দেশের সরকার আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এই ইঙ্গিতও মিলেছে।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থাভোটের দাবি তুলেছিলেন। সেই ভোটাভুটির কথা ছিল রবিবার। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এরপরই পাক প্রধানমন্ত্রী ইমরান(PM Imran Khan) খানের সুপারিশ অনুযায়ী সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি আরিফ আলভি (Arif Alvi)। ফলে মেয়াদ শেষ করতে পারলেন না ইমরানও।

অন্যদিকে অনাস্থা-প্রস্তাব বাতিল করা প্রসঙ্গে পাকিস্তান পিপলস পার্টির (Pakistan People’s Party) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ট্যুইট করে লেখেন, “সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছেড়ে যাচ্ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।”

আরও পড়ুন- গুজরাতে এক কিশোরকে বেধড়ক মার পুলিশকর্মীর, ভাইরাল ভিডিও

 

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...