Saturday, June 20, 2026

গুজরাতে এক কিশোরকে বেধড়ক মার পুলিশকর্মীর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

এক কিশোরকে বেধড়ক মার পুলিশকর্মীর। ঘটনা সেই বিজেপি শাসিত গুজরাতের ভদোদরার (Gujarat Vadodra)। ১৩ বছর বয়সী কিশোরকে সামান্য কারণে ওই পুলিশকর্মী মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পুলিসকর্মীর এই মারধরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)। ভিডিওতে দেখা গিয়েছে, ওই কিশোরীকে লাগাতার চড়-থাপ্পড় ও লাথি মারে অভিযুক্ত পুলিশকর্মী।

 

শ্রীকান্ত নামক ওই পুলিশকর্মীর শনিবার রাতে ভদোদরার (Gujarat Vadodra) নন্দেসারি এলাকায় রাতে ডিউটি ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকান্ত একটি পিসিআর ভ্যানে এলাকায় আসলে ওই গাড়ির কাছে আসে কিশোর। অভিযোগ, তাতেই নাকি বিরক্ত হন ওই পুলিশকর্মী। এরপর ওই কিশোরকে তাড়া করেন শ্রীকান্ত। সেই সময় শ্রীকান্তের তারা খেয়ে একটি দোকানের ভিতরে ঢুকে যায় ওই কিশোর। তাকে মারতে মারতে বের করে আনে শ্রীকান্ত। এই ঘটনার কথা স্বীকার করেছেন নন্দেসারি থানার (Nandesari Police Station) এসআই। ইতিমধ্যে ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: কংগ্রেসের অপবাদের চেষ্টা ব্যর্থ: তপন খুনে রাজনীতি নেই, জানালেন পুলিশ সুপার

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে,  ওই কিশোর হাতে গুরুতর চোট পেয়েছে।




Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...