Thursday, May 7, 2026

তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে (Tapan Kandu) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার, কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজশেখর মান্থার বেঞ্চ এই রায় দেয়। বিচারপতির মতে, এই ঘটনায় রাজনৈতিক কারণ জড়িত। এক্ষেত্রে আতসকাচের নীচে আইসির (IC) ভূমিকা। হাইকোর্টের মতে, যে ফোনালাপ ভাইরাল হয়েছে তার প্রেক্ষিতে আইসি-র ভূমিকা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার পূর্ণাঙ্গ তদন্তের আগে কীভাবে সাংবাদিক বৈঠকে করে আইসি-কে ক্লিনচিট দিলেন! এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কীভাবে তিনি এটা পারিবারিক বিবাদ বলে আইসিকে ছাড়ড দিলেন? তাঁর সাংবাদিক বৈঠকের মন্তব্যের উল্লেখ করে তদন্তভার সিআইডি-র থেকে সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

 

Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...