Wednesday, May 6, 2026

বিরোধী রাজ্য হলেই সিবিআই -ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সিবিআই -ইডি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। বিরোধী রাজ্যে কোনও ঘটনা হলেই সিবিআই তদন্ত করে দেওয়া হচ্ছে। অথচ বিজেপি শাসিত রাজ্যে ভুলেও সিবিআই হয় না। সোমবার নবান্ন থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন একের পর এক ইস্যু ছুঁয়ে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। রাজ্যে কোনও ঘটনা হলেই বিজেপির সিবিআইয়ের দাবি আর আদালতের সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া নিয়েও মুখ্যমন্ত্রী কার্যত বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, একটা রাজ্য কাজ করছে। আর তাকে ব্যতিব্যস্ত করতে সারাক্ষণ তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এভাবে রাজ্য সরকারকে বিপদে ফেলা যাবে না। বিরোধী রাজনৈতিক দলের রাজ্য সরকার হলেই তাকে নানাভাবে ব্যতিব্যস্ত করে কেন্দ্র। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কোথাও সিবিআইয়ের নামগন্ধ নেই। আর ওদের সঙ্গে জুটেছে সিপিএম-কংগ্রেস। একের পর এক গণহত্যা ঘটিয়ে ওদের বড়বড় কথা। আমাদেএ প্রত্যেকটা ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়। আগের কোনটায় ব্যবস্থা নেওয়া হয়েছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসা।

 

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...