Sunday, April 26, 2026

এবার কি SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ? CBI-এর নজর মেডিক্যাল বোর্ডের উপর

Date:

Share post:

গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ, বুধবার সকাল ১১টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসে CBI-এর মুখোমুখি হওয়ার জন্য বের হয়েও কার্যত চমক দিয়ে SSKM হাসপাতালে চলে গেলেন অনুব্রত মণ্ডল। উডবার্ন ব্লকে ২১১ নম্বর কেবিন তাকে দেওয়া হয়েছে। নিয়ে গিয়ে চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তিনি আসতে পারেন মনে করেই SSKM হাসপাতালে সমস্ত আয়োজন করা ছিল বলে জানা গিয়েছে।

তবে CBI সূত্রে খবর, তাঁরাও অনুমান করেছিলেন নিজাম প্যালেসে না এসে অন্যান্যবারের মতো এবারও সোজা হাসপাতালে যেতে পারেন অনুব্রত। তাই পরিস্থতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তের স্বার্থে CBI-এর একটি টিম SSKM হাসপাতালে গিয়েই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। SSKM কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাঁরা বিষয়টি চূড়ান্ত করবেন বলেও শোনা যাচ্ছে।

এমনকি, কোন শারীরিক সমস্যার কারনে বারেবারে অনুব্রত মণ্ডল হাসপাতালে যাচ্ছেন তা নিয়েও খোঁজখবর করতে CBI পাল্টা একটি মেডিক্যাল টিম তৈরি করছে। এই চিকিৎসকরা এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের ওপর কড়া নজরদারি করবে সিবিআইয়ের চিকিৎসক টিম। প্রতিটি মুহূর্তের রিপোর্ট সংগ্রহ করে তাঁরা তদন্তকারী অফিসারদের জানাবেন।

 

অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য CBI-এর তরফে চিফ ইনভেস্টিগেটিং অফিসার, অ্যাডিশনাল এসপিরা তৈরি ছিলেন। এছাড়াও সিবিআইএর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রিবাস্তব গতকাল, মঙ্গলবার কলকাতা পৌঁছেছেন। গরু পাচার কাণ্ডে এর আগে গ্রেফতার হওয়া এনামুল হকের জবানবন্দির ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবেন CBI আধিকারিকরা, এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডের তদন্তে এর আগেও ৩ বার CBI হাজিরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল। তবে এদিন তিনি আসবেন এমনটি চাউর হতেই সকাল থেকেই নিরাপত্তা বাড়ানো হল নিজাম প্যালেসে। ভিড় বা অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে ব্যারিকেড করা হয় নিজাম প্যালেস চত্বরে।

 

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...