Friday, June 19, 2026

ছাত্র নিগ্রহের ঘটনায় কড়া মনোভাব মিশন কর্তৃপক্ষের

Date:

Share post:

অষ্টম শ্রেণির এক ছাত্রের যৌনাঙ্গে আঘাতের অভিযোগ। অচৈতন্য ছাত্র ভর্তি এসএসকেএম হাসপাতালে। উস্থি গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ মিশনে(Malancha Mission) ঘটেছে ঘটনাটি। রবিবার রাতে আলমপুরের (Alampur)বাসিন্দা আবিদুর রহমান লস্করের পরিবারের কাছে রাত দেড়টা নাগাদ মিশন কর্তৃপক্ষের তরফে ফোন করে জানানো হয় তাদের ছেলে একটি বেসরকারি হাসপাতলে ভর্তি রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে আসে। সেখান থেকে তাকে ডায়মন্ডহারবার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম (SSKM)হাসপাতালে স্থানান্তরিত করা হয় আবিদুরকে।

ছাত্রের দাদু জানিয়েছেন, ‘নাতির অবস্থা সঙ্কটজনক বলে ডাক্তাররা জানিয়েছেন। প্রেশার অত্যন্ত কম, রক্ত দেওয়া হচ্ছে। মিশনের ভেতরে যদি একজন ছাত্রের নিরাপত্তা না থাকে তাহলে তো যেকোনো সময় অন্যান্য ছাত্রদেরও জীবনহানি হতে পারে। বাইরে থেকে কোন লোক আবাসনের ঘরের ভিতরে ঢুকে এই কাজ করতে পারে বলে তো মনে হচ্ছে না।’

আবিদুর রহমান সপ্তম শ্রেনীতে ভর্তি হয় মালঞ্চ মিশনে। কুড়িজন অষ্টম শ্রেনীর পড়ুয়াদের সঙ্গে সেখানেই থাকতো আবিদুর। গলা সহ শরীরের বিভিন্ন জায়গাতে দাগ রয়েছে বলেও অভিযোগ পরিবারের। মিশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে ছাত্রের পরিবার। পাশাপাশি ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানায় আবিদুর রহমানের পরিবার। ঘটনায় উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবার। নিদিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মিশনের প্রধান শিক্ষক আবুলবাসার হালদার বলেন, ‘কারা এই ঘটনা ঘটলো তা জানতে মিশনের পক্ষ থেকে তদন্ত চালাচ্ছি। আসল অপরাধীদের গ্রেফতার করা হোক।’

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের দাবি, আবাসিক ভবনের চারপাশ লোহার গ্রিল দিয়ে ঘেরা। রাতে নির্দিষ্ট সময়ে নিচের গেট বন্ধ করে দেওয়া হয়। ঐদিন গেট বন্ধ ছিল বলে মিশন কর্তৃপক্ষের দাবি।  আততায়ীরা যদি বাইরে থেকে আসত তাহলে গেটের তালা ভাঙা বা কাটা থাকতো, কিন্তু তা ছিল না।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...