Wednesday, May 6, 2026

Entertainment: অস্কারের পর গ্র্যামির স্মৃতিচারণার তালিকায় নেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নাম

Date:

Share post:

প্রতিবছর গ্র্যামি অ্যাওয়ার্ডের ‘ইন মেমোরিয়াম'( In Memorium) বিভাগে সেই বছরের পরলোকগত তারকাদের স্মৃতিচারণা করা হয়। গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২২ ( The Grammy Award 2022 ) সেই ইন মেমোরিয়াম সেকশন থেকে বাদ গেলেন কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর( Lata Mangeshkar)। তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হল না লাস ভেগাসে রবিবার রাতে আয়োজিত সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে । সদ্য প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। সঙ্গীত জগতে তাঁর অবদান অনস্বীকার্য। চলতি বছর ৮ ই জানুয়ারি তাঁর করোনায় আক্রান্ত হবার খবর প্রকাশ্যে আসে। মুম্বই( Mumbai) এর ব্রিচক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৬ ফেব্রুয়ারি, ৯২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ৯৪ তম অস্কার’ ইন মেমোরিয়াম ‘- এ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কোনও উল্লেখ ছিল না। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় শ্রোতা এবং তাঁর লক্ষ লক্ষ অনুরাগীরা। প্রায় ছয় এবং সাতের দশকেরও বেশি সময় ধরে প্লে ব্যাক করেছেন তিনি। তাঁকে কেন শ্রদ্ধা জানানো হল না গ্র্যামির মঞ্চে এই নিয়ে নেটিজেনরা বেশ সরব। তাঁদের মতে লতা মঙ্গেশকর দেশের তথা পৃথিবীর সম্পদ। ১৯৫০ সাল থেকে তাঁর কন্ঠে মুগ্ধ আমজনতা। ৩৬ টি ভাষায় প্রায় ৫০ হাজারেরও বেশি গান তিনি গেয়েছেন। যা আজও অম্লান । ভারতের সর্বোচ্চ ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তাঁকে গ্র্যামির মঞ্চে ভুলে যাওয়া বা বাদ দেওয়া বিষয়টাকে লজ্জ্বাজনক আখ্যা দেওয়া হয়েছে। পরে নাকি ওয়েবসাইটে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এতে আরও ক্ষীপ্ত হয়ে ওঠেন ভারতীয়দের একাংশ।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...