Sunday, April 26, 2026

KL Rahul: হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে দীপকের প্রশংসায় রাহুল

Date:

Share post:

সোমবার রাতে আইপিএলের (IPL) ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস ( LSG)। সৌজন্যে দীপক হুডার (Deepak Hooda) সাজানো ইনিংস। ৩৩ বলে ৫১ রান করেন তিনি। আর তাই ম‍্যাচ শেষে দীপকের প্রশংসায় মাতলেন লখনউ-এর অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। বললেন, লখনউ-এর জন‍্য মূল‍্যবান ক্রিকেটার দীপক।

সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে ৩৩ বলে ৫১ রান করেন দীপক। ম্যাচ জেতানো সেই ইনিংসের পরেই দীপককে প্রশংসায় ভরিয়ে দেন অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন,” শেষ ৩-৪ মরশুম আমি দীপকের সঙ্গে খেলছি। ও নেট থেকে বেরোতেই চায় না। ভাল ব্যাট করলে এতক্ষণ নেটে অনুশীলন করার প্রয়োজন পড়ে না। কিন্তু ও কিছুতেই নেট থেকে বেরোয় না।”

এরপাশাপাশি রাহুল আরও বলেন,”সুযোগ কাজে লাগাচ্ছে দীপক। ও এমন একজন ক্রিকেটার হয়ে উঠছে যার উপর মিডল অর্ডারে ভরসা করা যায়।”

দলের মিডল অর্ডার ভরসা দিলেও, প্রথমসারির ব‍্যাটারদের নিয়ে চিন্তিত লখনউ-এর অধিনায়ক। তিনি বলেন,” শুরুতেই তিন উইকেট হারানো কাজের কথা নয়। নিজেদের সময় দিতে হবে। আমাদের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। ডেথ বোলিংয়েও আমাদের শক্তি রয়েছে। আমাদের ব্যাটিংকে শিখতে হবে কীভাবে আউট না হয়েও চার খুঁজে পাওয়া যায়।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...