Thursday, May 14, 2026

পাটরা চাওল জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Date:

Share post:

পাটরা চাওল(Patra Chawla) জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার সঞ্জয় রাউতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। এই মামলায় তদন্তকারী সংস্থার তরফে সঞ্জয় রাউতের (Sanjay Raut) আলিবাবায় অবস্থিত ৮টি ফ্ল্যাট এবং দাদরে অবস্থিত আরও একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১,০৩৪ কোটি টাকার পাটরা চাওল জমি দুর্নীতি মামলায় তদন্তের খাতিরে এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য এই মামলায় গত ফেব্রুয়ারি মাসে সঞ্জয় রাউত ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রবীণ রাউতকে গ্রেপ্তার করা হয় এবং চার্জশিটও দাখিল করা হয়। সেই মামলা তদন্তে নেমে এবার সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যদিও এই গোটা ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে শিবসেনা। সম্পত্তি বাজেয়াপ্তের পর টুইট করে সঞ্জয় রাউত লিখেছেন, “অসত্যমেব জয়তে”।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...