Saturday, April 4, 2026

সুরাপান মানা বিহারে, হতে পারে কঠোর জেল-জরিমানা

Date:

Share post:

বিহারে( Bihar) মদ্যপান করতে গিয়ে ধরা পড়লেই কঠোর শাস্তি হবে। প্রথমবার ভুল করলে মোটা অঙ্কের জরিমানা কিন্তু দ্বিতীয়বার একই ভুলের পুনরাবৃত্তি হলে হতে পারে হাজতবাস।

গত ৩০ মার্চ বিহার বিধানসভায় মদ নিষিদ্ধ বিল ২০২২ পাশ করা হয়। যদিও বিহারে বহু আগেই মদ্যপান নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। এই নিয়ে প্রচুর বিতর্ক হলেও মহিলাদের দাবি মেনে নীতিশ কুমার( Nitish Kumar) মদ বিক্রি এবং মদ্যপান  নিষিদ্ধকরণের বিষয় অটল ছিলেন নিজের সিদ্ধান্তে।

সোমবার বিহারের মন্ত্রীসভার অতিরিক্ত মুখ্যসচিব ঘোষণা করেছেন যদি কোনও ব্যক্তি মদ্যপানরত অবস্থায় প্রথমবার ধরা পড়েন তবে তাকে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তাঁকে। যদি জরিমানা না দিতে পারেন তবে তাঁকে একমাস শ্রীঘরে থাকতে হবে। এরপরেও যদি এই ভুল থেকে শিক্ষা না নিয়ে আবার ওই একই কারণে দ্বিতীয়বার ধরা পড়ে তাহলে সেই ব্যক্তির একবছর পর্যন্ত হাজতবাস হবে।

প্রসঙ্গত ২০১৬  সালের ১ এপ্রিল থেকে বিহারে মদ্যপানের উপর সব রকম নিষেধাজ্ঞা জারি করা হয়। মদ্যপায়ীকে অপরাধী হিসেবে গণ্য করা হয়। সেই সময় প্রথমবার ধরা পড়লে ৫০  হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতো। ২০১৮ সালে আইন করে ওই প্রস্তাবটি আনা হয়। নতুন নিয়মে সেই শাস্তি কিছুটা শিথিল করা হল।

আরও পড়ুন- সন্তানকে বাঁচাতে মরিয়া চেষ্টা ইউক্রেনীয় মায়ের, চোখে জল দুনিয়ার

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...