Thursday, April 23, 2026

ATK Mohunbagan: দর্শক ভর্তি যুবভারতীতে খেলতে মুখিয়ে রয় কৃষ্ণা

Date:

Share post:

১২ এপিল এএফসি কাপের (AFC CUP) প্রথম ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান( ATK Mohunbagan)। তারই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে জুয়ান ফেরান্ডোর দল। বাগানের এদিন অনুশীলনে যোগ দিলেন ফিজি তারকা রয় কৃষ্ণা। এখনও পযর্ন্ত যুবভারতীর দর্শক ভর্তি গ্যালারির সামনে কখনও খেলেননি তিনি। আর তাই এএফসি কাপে দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলতে মুখিয়ে কৃষ্ণা।

ইতিমধ্যে এএফসি কাপের প্রস্তুতি শুরু করেছেন ফিজির ফুটবলার। সামনেই ম‍্যাচ, এই নিয়ে তিনি বলেন, “সারা বছর ইনস্টাগ্রাম, ফেসবুকে যাঁরা আমাকে উদ্বুদ্ধ করেন তাঁদের সামনে খেলতে মুখিয়ে রয়েছি। ওঁদের উচ্ছ্বাস দেখতে চাই। টিভি, ইউটিউবে দেখেছি ওঁদের উচ্ছ্বাস। এবার চোখের সামনে দেখার এবং ওঁদের সামনে খেলার সুযোগ পাব। ভাবলেই রোমাঞ্চ অনুভব করছি। ম্যাচটা আমাদের যে ভাবেই হোক জিততে হবে। গোল করতে হবে। জানি, গোলের জন্য সকলেই আমার দিকে তাকিয়ে থাকবেন। এটুকু বলতে পারি, চেষ্টার কোনও ত্রুটি থাকবে না আমার। জানি না যুবভারতীতে ১২ এপ্রিল আমাদের প্রতিপক্ষ হবে কোন দল। প্রতিপক্ষ যেই হোক, আমাদের অচেনাই হবে। তাই ম্যাচটা কঠিন। অচেনা প্রতিপক্ষকে সমীহ করলেও সর্বশক্তি দিয়ে জেতার জন্য ঝাঁপাতে চাই আমরা।”

আরও পড়ুন:গুজরাতের কাছে হারের পর দিল্লি দলকে কড়া বার্তা দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...