Saturday, May 16, 2026

নবরাত্রি: দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ, পাল্টা আক্রমণে ওমর আবদুল্লা

Date:

Share post:

বিজেপি(BJP) শাসিত দক্ষিণ-পূর্ব পুরসভা অঞ্চলে নবরাত্রি সময় সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার ফরমান জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে আগামী ১১ এপ্রিল নবরাত্রি(Navratri) শেষ না হওয়া পর্যন্ত এই সমস্ত দোকান বন্ধ রাখতে হবে। বিজেপি শাসিত পুরসভা অঞ্চলে এহেন নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন জম্মু- কাশ্মীরের(Jammu Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা(Omar Abdulla)।

দক্ষিণ দিল্লির পুরসভার(Delhi Municipality) মেয়র মুকেশ সুরিয়ান এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “নবরাত্রির সময় দিল্লির ৯৯ শতাংশ বাড়িতেই পেঁয়াজ, রসুন দিয়ে রান্না হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দক্ষিণ দিল্লি পুরসভা অঞ্চলে সমস্ত দোকান কাল থেকে বন্ধ থাকবে। নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানার মুখে পড়তে হবে।”

আরও পড়ুন:বাংলা সিনেমা প্রদর্শনের সংখ্যা জানতে চেয়ে হল মালিকদের চিঠি দিল তথ্য- সংস্কৃতি দফতর

বিজেপির এহেন ফতোয়ার তীব্র বিরোধিতা করা হয়েছে বিরোধীদের তরফে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটে লেখেন, “রমজানে আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাই না। আমার মনে হয় তাহলে প্রতিটি অ-মুসলিম মানুষকে তখন জনসমক্ষে খাওয়া থেকে বারণ করা যেতে পারে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায়। যদি সংখ্যাগরিষ্ঠতা দিল্লির জন্য ঠিক হয় তাহলে সেটা জম্মু-কাশ্মীরের জন্যও ঠিক।” পাশাপাশি শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদি প্রশ্ন তুলেছেন, এভাবে ধর্মের দোহাই দিয়ে কি এমন সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন? শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশ- হরিয়ানার মত বিজেপি শাসিত রাজ্যগুলিতে জারি করা হয়েছে একই রকম নির্দেশিকা।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...