Tuesday, May 19, 2026

নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

Date:

Share post:

এবার নবম-দশম শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অতি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে শুক্রবারের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন নতুন এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। বৃহস্পতিবার এফআইআর দায়ের করে শুক্রবার অর্থাৎ আগামিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ। শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়াই নয়, এদিন আদালত খুব স্পষ্ট করে জানিয়েছে যে কাউকে রেয়াত করা হবে না। সামাজিক এবং রাজনৈতিক পরিচিতি নির্বিশেষে যেকোনো ব্যক্তিকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গঠিত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআইকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে স্বাধীনতা দিল।

 

 

 

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...