Saturday, June 27, 2026

ভেজাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ, রাজ্যে হচ্ছে ২টি ড্রাগ ল্যাবরেটরি: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেশ কিছু ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। এদিকে, ভেজাল রুখতে তাদের নজর নেই। এই পরিস্থিতিতে রাজ্যে ভেজাল ওষুধ বিক্রি রুখতে কড়া পদক্ষেপ সরকারের। রাজ্যে তৈরি করা হচ্ছে ২টি ড্রাগ ল্যাবরেটরি। বৃহস্পতিবার, দুপুরে নবান্ন সভাঘরে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক থেকে এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কাঁথির হাসপাতালে সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) ওষুধ ব্যবহার ঘিরে সরগোল পড়ে যায়। পরে জানা যায়, সেটা কেন্দ্রের অনুমতি ক্রমেই বিক্রি হয়েছে। এদিন বৈঠকে ভেজাল ওষুধ নয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভেজাল ওষুধ বিক্রি বন্ধে নজরদারি করার কথা দিল্লির। কিন্তু তারা সেটা করছে না। তাই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বাংলায় দুটি ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে।

এছাড়াও করোনা কালে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার জন্য অধ্যাধুনিক বহু যন্ত্রপাতি কিনেছিল রাজ্য। কিন্তু সেগুলি এখন অব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ওই যন্ত্রপাতিগুলির পর্যবেক্ষণে রাখবে ওই কমিটি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...