Thursday, May 14, 2026

Juan Ferrando: প্রথমবার মোহনবাগন ক্লাবে জুয়ান ফেরান্ডো, ঘুরে দেখলেন মাঠ ও জিম

Date:

Share post:

শুক্রবার সকালে মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club) এসে ঘুরে গেলেন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্ডো (Juan Ferrando)। এদিন সকালে ময়দানের ক্লাব টেন্টে এসে নতুন জিম, ড্রেসিংরুম, মাঠ ঘুরে দেখেন বাগানের হেড কোচ। সেই সময় ক্লাবের কোনও শীর্ষ কর্তা না থাকলেও ক্লাবে কর্তব্যরত স্টাফরাই ফেরান্ডোকে নতুন পরিকাঠামো ঘুরিয়ে দেখান। প্রায় এক ঘন্টা ক্লাবে ছিলেন তিনি। ক্লাবের ক্যান্টিনে ব্রেকফাস্টও সারেন ফেরান্ডো। হোটেল থেকে সকালেই চলে আসেন সবুজ-মেরুন ক্লাবে। সেখানে সবটা ঘুরে দেখে টোস্ট আর চিকেন স্টু দিয়ে ব্রেকফাস্ট সারেন র‍য় কৃষ্ণ (Roy Krishna), প্রবীর দাসদের (Prabir Das) হেডস্যার। এই প্রথমবার মোহনবাগানে পা রাখলেন জুয়ান।

কিছুদিন আগেই সচিব নির্বাচিত হওয়ার পর দেবাশিস দত্ত বলেছিলেন, এবার থেকে নতুন জিম ব্যবহার করতে পারবেন দলের ফুটবলাররা। সেইমত জিম ঘুরে দেখেন ফেরান্ডো। মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে খেলা। সেই ম‍্যাচের প্রস্তুতির ফাঁকে ক্লাবে ঘুরে গেলেন বাগানের হ‍েডস‍্যার।

মরশুমের মাঝখান থেকে আন্তোনিও লোপেজ হাবাসের পদত্যাগের পর দায়িত্ব নেন ফেরান্ডো। সেখান থেকে দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন সবুজ-মেরুন কোচ। লিগ শিল্ড খুব কাছ থেকে হাতছাড়া হয়েছে। আইএসএল ট্রফিও হারাতে হয়েছে। তাই এবার সমর্থকদের মুখে হাসি ফেরাতে এএফসি কাপকেই পাখির চোখ করছেন ফেরান্ডোর।

আরও পড়ুন:ATK Mohunbagan: শুক্রবার থেকে মোহনবাগান ক্লাবে মিলবে এএফসি কাপের বাগান ম‍্যাচের টিকিট

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...