Sunday, May 17, 2026

ওড়িশায় সাংবাদিক নিগ্রহ , হাত -পা বেঁধে ফেলে রাখা হল যুবককে

Date:

Share post:

হাত-পা বেঁধে মারধর করে ফেলে রাখা হল সাংবাদিককে। মারের চোটে প্রবল অসুস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক । তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওড়িশায় এমনই একটি নিন্দনীয় এবং জঘন্য সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকের নাম লোকনাথ দালেই। গত বুধবার ওড়িশার বালেশ্বরে এক হোমগার্ডের সঙ্গে জনৈক সাংবাদিক লোকনাথ দালেই এর ঝামেলা হয় বলে অভিযোগ । তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এর পর নীলগিরি থানায় নিয়ে গিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। মারের চোটে একসময় লোকনাথ প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন । তখন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানেও হাত-পায়ে চেন বেঁধে তাকে ফেলে রাখা হয়। সম্প্রতি ওই সাংবাদিকের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। তার পরেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে । এই ঘটনার প্রবল আপত্তি জানিয়েছেন সাংবাদিকরা। সকলেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তি চেয়েছেন । ওই সাংবাদিক প্রকৃতই দোষী নাকি তিনি কোন চক্রান্তের শিকার তাও প্রকাশ হওয়া দরকার । কারণ নিগৃহীত সাংবাদিকের দাবি, তাঁর এলাকায় মাদক চোরাচালান কারবার ঠেকাতে পুলিশ ব্যর্থ। এই মর্মে একটি সংবাদ পরিবেশন করার পর থেকেই পুলিশের রোষে পড়েন তিনি। ওই সাংবাদিক নীলগিরি থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। ফলে সেই ঘটনার সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...