Wednesday, June 3, 2026

বন্ধুদের সঙ্গে পুরী বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বাগুইআটির যুবকের

Date:

Share post:

বন্ধুদের সঙ্গে পুরী  বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্য হল বাগুইঅটির যুবকের। যুবকের নাম  চয়ন সরকার। কয়েকজন বন্ধুর সঙ্গে গত ৬ এপ্রিল পুরী পৌঁছন চয়ন। অর তার পরের দিনই হোটেলের ব্যালকনি থেকে চয়ন পড়ে গিয়ে মারা যান বলে জানা গিয়েছে। বাড়িতে খবর আসা মাত্রই চয়নের বাবা পুরী পৌঁছে যান।  ওড়িশা সি বিচ থানার পুলিশ চয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা চয়নকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওড়িশা সি বিচ থানায় চয়নের বন্ধুদের  নামে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করতে গিয়ে  তথ্য সংগ্রহের প্রয়োজনে সি বিচ থানার পুলিশ কলকাতায় আসে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে  গ্রেফতার  করেছে বাগুইআটি থানার পুলিশ। যে গাড়িতে করে চয়ন ও তার বন্ধুরা পুরী গিয়েছিলেন সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।  সেটির চালক অরিজিৎ নন্দীকে গ্রেফতার করা হয়েছে।  চয়নের বন্ধুদের খোঁজ করছে পুলিশ।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...