Sunday, June 21, 2026

Corona Update: শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্বদের বুস্টার,করোনা নিয়ে সতর্ক কেন্দ্র

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে চিন্তা কমছে দেশের। কিন্ত নতুন ভ্যারিয়েন্ট এক্সই’র (XE)সন্ধান মেলায় ফের সতর্ক কেন্দ্র। করোনাকে(Corona) কোনও ভাবেই হালকা ভাবে নেওয়া যাবে না। এবার সংক্রমণে লাগাম টানতে শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের(Booster Dose) অভিযান। বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে নেওয়া যাবে ভ্যাকসিন(vaccine)।

আজ রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)তরফ থেকে যে তথ্য ও পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪ জন। তবে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাটা অনেকটাই কমেছে। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার মাত্র ০.০৩ শতাংশ। সুস্থতার হারও বেশ স্বস্তিজনক। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ২ হাজার ৪৫৪ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা ভাইরাস এখনও মানুষের প্রাণ কেড়ে চলেছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন, যা গতকালের তুলনায় অনেকটাই কম। ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৬৮৫। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫ কোটি ৭০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া চালু হচ্ছে। দ্বিতীয় ডোজের নির্দিষ্ট সময় পর এই ডোজ নিতে হবে।

করোনা নিয়ে সাধারনের মধ্যে সচেতনতা অনেকটাই কমেছে তাই বিশেষজ্ঞদের মতে টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া উচিত টেস্টিংয়ে। সংক্রমণ যাতে মাথাচাড়া না দিতে পারে তার জন্য তৎপর কেন্দ্র।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...