Wednesday, June 3, 2026

Mukul Roy: মুকুল রায়ের বিধায়ক পদ বহালের ইস্যুতে অধ্যক্ষকে যা পরামর্শ দিল হাইকোর্ট

Date:

Share post:

দলত্যাগ বিরোধী আইনের মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে মামলায় বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা কথা বলল কলকাতা হাই কোর্ট। মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। এমনটাই জানিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এবার অধ্যক্ষের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের তরফে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দেন।

আবেদনকারী পক্ষের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানিয়েছেন, গত বছরের ১১ জুন যে সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক মুকুল তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেই সাংবাদিক বৈঠককে ‘প্রমাণ’ হিসেবে ধরে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, মুকুল রায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন তৃণমূলে। কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির টিকিটে। জয়লাভও করেন। কিন্তু তারপরই আচমকা আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূলে। ফলে স্বাভাবিকভাবেই বিধানসভায় তাঁর সদস্যপদ খারিজ করার জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছিলেন, মুকুল রায় রয়েছেন বিজেপিতেই।

আরও পড়ুন- এবার মাসুদ আজহারের ভাইকে সন্ত্রাসবাদী তকমা দিল ভারত

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...