Tuesday, June 23, 2026

বাবুঘাট থেকে সরে কোথায় যাচ্ছে বাসস্ট্যান্ড? কী নির্দেশ পরিবহন দফতরের

Date:

Share post:

পরিবেশ দূষণের কারণে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল আদালত সেই মতো আগামী দুই সপ্তাহের মধ্যে বাবুঘাটের (Babughat) বাসস্ট্যান্ড (Bus Stand) সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত বাস-মিনিবাস মালিক সংগঠনকে নোটিশ দিল পরিবহন দফতর।

বিভিন্ন রুটের শতাধিক বাস থাকে বাবুঘাট স্ট্যান্ডে। থাকে বহু আন্তঃরাজ্যেরও। বাসস্ট্যান্ডের ভিড়, ধোঁয়ার প্রভাবে ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরিবেশও দূষণ হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে। বাসস্ট্যান্ড সরাতে চেয়ে আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে। সোমবার, পরিবহন দফতরের তরফে নোটিশ জারি করা বলা হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে ফেলতে হবে। সেটি সরাতে হবে সাঁতরাগাছিতে। বহুদিন ধরেই সাঁতরাগাছির স্ট্যান্ডটি তৈরি হয়ে পড়ে রয়েছে।

ধর্মতলা ও বাবুঘাটে বাসস্ট্যান্ড থাকায় ব্যাপক দূষণ ছড়াচ্ছে বলে ২০০২ সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত৷ মামলায় বিচারপতি ভাস্কর ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ধর্মতলা ও বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ দেয়৷ সময় নির্দিষ্ট করে দেন বিচারপতি ভট্টাচার্য৷ এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য৷ সামান্য রদবদল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার নিজেদের সুবিধামতো বাসস্ট্যান্ড স্থানান্তরের ব্যবস্থা করবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ মামলাটি হাইকোর্টেই ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট৷ এই বিষয় হাইকোর্টের বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য৷ বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ এবার নোটিশ জারি করল রাজ্য পরিবহন দফতর। তবে এই নির্দেশে বাস মালিক সংগঠনগুলি ক্ষুব্ধ বলে জানিয়েছে।

আরও পড়ুন- কেন ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য? খতিয়ে দেখা হচ্ছে: জানালেন পুলিশ সুপার

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...