Sunday, March 15, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • মঙ্গলবার সকাল থেকেই বজ্র আঁটুনিতে শুরু হল  আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ।চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। কড়া নিরাপত্তায় ভোটের ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
  • সম্পূর্ন বেতন না দেওয়ায় সোমবার পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেননি জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। তাঁদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আজ ওই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
  • এসএসসি নিয়োগ মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে বাগ কমিটি। আজ তার ভিত্তিতে শুনানি হতে পারে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে।
  • আজ হাইকোর্টের তিনটি ধর্ষণ কাণ্ডের মামলার শুনানি রয়েছে। মাটিয়া এবং ইংরেজবাজার ধর্ষণ মামলা আগেই বিচারাধীন ছিল। সোমবার যুক্ত হয়েছে হাঁসখালি ধর্ষণ মামলা। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলাগুলির শুনানি রয়েছে।সেদিকে নজর থাকবে।
  • সঠিক বিচার না পেয়ে দীর্ঘ দিন ধরে জেল খাটছেন অনেক আসামি। বিচারাধীন সেই সব বন্দিদের আজ থেকে মামলা শুনবে কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে।
  • পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মিয়াঁ মহম্মদ শাহবাজ শরিফ। সোমবার পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। অন্য দিকে, শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাক ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যপদ থেকে ইস্তফা দেন ইমরান খান।





spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...