Friday, March 13, 2026

খোশমেজাজে বাবুল: গাড়ি চালিয়ে ঘুরছেন বুথে বুথে, গাইছেন মান্না দে’র গান

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচন। তবে ভোটের প্রার্থী বলে বাড়ি টেনশন নিতে নারাজ তৃণমূলের বাবুল সুপ্রিয়। ঠাণ্ডা মাথায় সকাল থেকে নিজের কেন্দ্র বালিগঞ্জের বিভিন্ন বুথে বুথে ঘুরছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী। নিজেই গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন এক বুথ থেকে অন্য বুথে। এদিন সবচেয়ে প্রথমে তিনি লেডি ব্রেবোর্ন কলেজের বুথে যান। সেখানে তিনি বলেন, বাবুল, “সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর পথই হল তৃণমূলকে একটা ভাল ব্যবধানে জেতানো।” নিজেকে “ওয়াফাদার” দাবি করে বাবুল ফের বলেন, “যখন যে দলে থাকি, সেই দলটি মন দিয়ে করি। আমি বিজেপি করবো না ঠিক করে ফেলেছিলাম। ওরা বাংলার ও বাংলার মানুষকে গুরুত্ব দেয় না।” এদিন খোশমেজাজে বাবুলকে মান্না দে’র গান গাইতেও দেখা যায়।

আরও পড়ুন:‘মারের বদলা মার,’ পুলিশকে হুমকি! বারবার কেন বিতর্কে অগ্নিমিত্রা পল?

এদিন লেডি ব্রেবোর্ণ কলেজের বুথে সকালে দেখা হল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় এবং কংগ্রেস প্রার্থী কামরুজ্জামানের। দিনের শুরুতে দেখা গেল সৌজন্য বিনিময়ের ছবি। দেখা হতেই একে অপরের দিকে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানালেন দুই প্রার্থী। প্রায় ৬০ শতাংশ ভোটদানের হার থাকবে বলে মনে করছেন বাবুল সুপ্রিয়।

অন্যদিকে, বালিগঞ্জের বিভিন্ন বুথে সকাল থেকেই ইভিএম বিকল হওয়ার খবর মিলছে। বালিগঞ্জের সেইফি হল স্কুলে ৬৩ নং ওয়ার্ডে ইভিএম খারাপ। ভোট শুরুর একঘণ্টা হয়ে গেলেও মেশিন পাল্টানো হয়নি বলে অভিযোগ। ভোটাররা এসে ফিরে যাওয়ার খবর জানা গেছে এই বুথে। এ বিষয়ে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ বলেন, “এসব কী হচ্ছে? কিছু কিছু জায়গায় মেশিন খারাপ। ভোটাররা ফিরে যাচ্ছে। একবার মেশিন পালটানোর পর ফের একই বিষয়। বুঝতে পারছি না।”


কেয়ার আরও অভিযোগ, কিছু বুথের মধ্যে কলকাতা পুলিশ ঢুকেছে। বালিগঞ্জের পাঠভবন ও মর্ডান হাই স্কুলের বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনের। অন্যদিকে, কাল থেকেই বুথে বুথে ঘুরছেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...