Saturday, March 14, 2026

Mumbai city Fc: অনন্য নজির গড়ল মুম্বই সিটি এফসি, প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের ম‍্যাচ জিতল তারা

Date:

Share post:

সোমবার রাতে অনন‍্য নজির গড়ল মুম্বই সিটি এফসি (Mumbai City fc)। প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের ( AFC Cup) চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচ জিতল তারা। সোমবার রাতে সৌদি আরবের রিয়াধে কিং ফাহদ স্টেডিয়ামে ইরাকের এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতল মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের হয়ে গোল দুটি করেন দিয়েগো এবং রাহুল ভেকে। এই জয়ের ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। ১৪ এপ্রিল তাদের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির আল জাজিরা এফএসসি-র বিরুদ্ধে।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণের লড়াই চললেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ৫৯ মিনিটে গোল করে এয়ার ফোর্স ক্লাবকে এগিয়ে দেন হামাদি আহমেদ। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম‍্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় মুম্বই। সেই সুযোগকে কাজে লাগাতে একেবারেই ভুল করেননি দিয়েগো। পেনাল্টি থেকে গোল করে মুম্বাইয়ের হয়ে সমতা ফেরান তিনি। এরঠিক পাঁচ মিনিটে মধ্যেই দুরন্ত হেডে গোল করে মুম্বইকে ২-১ এগিয়ে দেন রাহুল ভেকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...