Monday, June 8, 2026

তপন খুনের প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুতেও সিবিআই তদন্ত, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ঝালদার কংগ্রেস (Congress) কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের (Niranjan Vaishnaw) অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভারও সিবিআই-কে (CBI) দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৬ এপ্রিল বাড়ি থেকে নিরঞ্জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওয়া যায় একটি সুইসাইড নোটও। সেখানে তিনি চাপের কথা লিখেছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নিরঞ্জনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভারও সিবিআই-কে(CBI) দিল।

রাজ্যের চার ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৩ মার্চ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। তাঁরই বন্ধু নিরঞ্জন ছিলেন সেই খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী। ৬ এপ্রিল বাড়ি থেকে নিরঞ্জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে পাওয়া সুইসাইড নোটে তিনি চাপের কথা লিখেছিলেন বলে অভিযোগ। তপন কান্দু খুনের তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে। মঙ্গলবার, হাইকোর্টের বিচারপতির বেঞ্চ বলে, নিরঞ্জনের খুনের তদন্তভারও সিবিআই-কে দেয়।


এই নির্দেশের প্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব জানান, তদন্তের সব রকম সাহায্য করবেন তাঁরা। তবে, যদি দেখা যায়, কোনও রাজনৈতিক চাপের জেরে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাহলে তৃণমূল তার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করবে।

আসানসোলের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, অগ্নিমিত্রার রিগিংয়ের অভিযোগ নাকচ কমিশনের

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...