Wednesday, June 3, 2026

দুই কেন্দ্রে নির্বিঘ্নে উপনির্বাচন:  ভালো মার্জিনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী পার্থ-ফিরহাদ

Date:

Share post:

নির্বিঘ্নেই আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপনির্বাচন (WB By Poll 2022)। ভালো মার্জিনে দুই কেন্দ্রে জিতবে তৃণমূল কংগ্রেস। আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

পার্থ আরও বলেন, প্রখর গরমে এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে মানুষ ভোট দিয়েছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। এটি বাড়তে বা কমতে পারে। তবে কমার সম্ভাবনা কম। ভোট বাড়বে। এবং আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৪.০৩ শতাংশ।

আরও পড়ুন: রাজ্যবাসী আর আপনার কথা শুনতে চায় না, চুপ থাকুন: রাজ্যপালকে তোপ বিজেপির

ভোট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস মহাসচিব বলেন, “বিজেপি বিরোধী শক্তির প্রধান স্তম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নানারকম প্ররোচনা সত্ত্বেও বাংলার মানুষ ভোট দিয়েছেন। গরমে ইভিএম ও খারাপ হয়ে গিয়েছে। ধর্মীয় অনুষ্ঠান থাকার সময়ও উপনির্বাচন (WB Poll 2022)। তাই বাংলার মানুষকে ধন্যবাদ।” তবে ভোট কম পড়েছে মনে একেবারেই আশঙ্কিত নয় তৃণমূল কংগ্রেস।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “রোজা চলছে। এমনিতেও বালিগঞ্জের একটা সাইডে চিরকালই ভোটটা একটু কম করে। অত্যাধিক গরম এবং রোজার কারণে হয়তো ভোটটা একটু কম পড়েছে। এমনিতে উপনির্বাচনে উৎসাহ  কম থাকে মানুষের।”



Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...